• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বার্ন ইউনিটের দগ্ধ রোগীদের খোঁজ নিলেন তারেক রহমান

প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১১:৪৭
আপডেট: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১১:৪৭

বার্ন ইউনিটের দগ্ধ রোগীদের খোঁজ নিলেন তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে দেখতে যান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে তার নেতৃত্বে একদল চিকিৎসক গিয়ে রোগীদের খোঁজখবর নেন।

এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে পোড়া রোগীদের ক্ষত শুকানোর জন্য ৫টি ভ্যাক মেশিন উপহার দেওয়া হয়।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ভ্যাক মেশিনগুলো ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়ালের কাছে হস্তান্তর করেন।

মেশিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্ল্যাহ, বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকন, জেডআরএফের কো-অর্ডিনেটর ডা. সাজিদ ইমতিয়াজ, ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. আশফাক নবী কনক, ডা. শাহিনুর রহমান, ডা. শাওন, ডা. গালিব হাসান, ড. লাবিদ, ডা. আকাশ, ডা. বাদশা, ডা. মনজুর, ডা. সাকিব, ডা. রুশো, ডা. সৌরভ, ডা. আসফি, ডা. মেসকাত, ডা. শুভ, ডা. রাসেল ও ডা. ইফতেখারসহ চিকিৎসক নেতারা।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হবিগঞ্জে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল কর্মী শহীদ রিপন শীলের বাসায় যান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা ছাত্রদল শহীদ রিপন শীলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অপরদিকে আক্কেলপুরে শহীদ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেডআরএফ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আক্কেলপুর উপজেলাধীন সোনামুখী ইউনিয়নের রামশালা গ্রামের নিবাসী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম এবং তিলকপুর ইউনিয়নের অধীনস্থ শিয়ালাপাড়া গ্রামের নিবাসী শিক্ষার্থী রেজওয়ান শরীফ রিয়াদ শহীদ হন।

আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, জেডআরএফের অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামসহ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ও সোনামুখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com