এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র রোমান মিয়া হত্যা মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময়ে আদালতে হেনস্তার শিকার হয়েছেন সাবেক এই সাবেক মন্ত্রী। বিক্ষুব্দ লোকজন উত্তেজিত হয়ে তার ওপর ডিম ছুড়ে মারেন ও কিল ঘুষি দেন।
রবিবার (২৫ আগষ্ট) বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিন রূপগঞ্জ থানা পুলিশ স্কুল ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় তার পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ১৭ বছরের একজন স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ১০ দিনের রিমান্ডের আবেদন করতে আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি আরও বলেন, রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের অবস্থান নির্ণয় ও অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।
এদিকে সাবেক মন্ত্রী গাজীর বিচারের দাবিতে আদালতে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন এবং বিচারের দাবিতে নানা ¯েøাগান দেন। এসময়ে আদালত পাড়ায় পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। এর আগে শনিবার রাতে ঢাকার শান্তিনগর এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাÐের ঘটনায় গত ২১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনের নামে যে হত্যা মামলা হয়েছে। এ মামলায় গোলাম দস্তগীর গাজীর তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়।
প্রসঙ্গত নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

