• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারত বন্ধু রাষ্ট্র হলে শেখ হাসিনাকে হস্তান্তর করবে: ফারুক

প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১:০৪
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১:০৪

960003 16

ভারত বন্ধু রাষ্ট্র হলে শেখ হাসিনাকে হস্তান্তর করবে: ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
ভারত সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারত যদি বন্ধু রাষ্ট্র হয়। অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে।

সোমবার (২৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রবাস অনলাইন বিএনপি গ্রুপের উদ্যোগে শেখ হাসিনার শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন, এত সুখ আপনার থাকবে না। যত শান্তিতেই ভারতে থাকেন না কেন, বাংলাদেশের জনগণ বাংলার মাটিতে আপনাকে আনবে এবং বিচার করবে। আপনি বিএনপি’র অসংখ্য নেতাকে গুম করেছেন। আপনার বাহিনী দিয়ে দেশের অসংখ্য জনগণ, ছাত্রদেরকে হত্যা করেছেন। মামলা সবে শুরু হয়েছে। আরো মামলা হবে। বাংলার মাটিতে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

ভারত সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ভারত যদি বন্ধু রাষ্ট্র হও। মোদি সরকারের কাছে অনুরোধ করব অনতিবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন।

জয়নুল আবেদীন ফারুক বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে নতুন করে সমস্যা সৃষ্টি করতে পারে। তার জন্য জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ থাকতে হবে।

আনসারদের উদ্দেশ্যে তিনি বলেন, গত ১৬ বছরে আপনাদের দাবি কোথায় ছিল? ড. ইউনুস ক্ষমতায় বসার পরে আপনাদের দাবির মধ্য থেকে গুলি আসে কেন? কারা এরা? আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে, এসব তদন্তে বের হবে।

বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার দেখে যেতে না পারলে মুক্তিযোদ্ধা হিসাবে আমার সার্থকতা আসবে না বলেও মন্তব্য করেন জয়নুল আবদীন ফারুক।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে মাত্র ২১ দিন। এর মধ্যে ঢাকা শহরটাই যেন দাবির ভূমিতে পরিণত হয়েছে। এই লোক (ড. ইউনুস) মাত্র বসেছে। এখনো শেখ হাসিনার জঞ্জাল মুক্ত করতে পারেনি। কালপিট ইউপি চেয়ারম্যানদের বরখাস্ত করার সময় পাচ্ছে না। একটু সময় তো তাকে দিতে হবে।

ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়ে বিরোধীদলের সাবেক চিপ হয়ে বলেন, আপনার উপর যে অন্যায় হয়েছে, এগুলো আপনি প্রতিশোধ নেবেন না জানি। তবে আমরা ১৬ বছরে আট বছর জেল খেটেছি। হারুন, বিপ্লব, বেনজির, আসাদের মত পুলিশ অফিসার আমার নেতাকর্মীদের বাসায় ঢুকে তাদের স্ত্রীর গায়ে হাত তুলে গ্রেফতার করেছে। এদেরকে আপনাকে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক সহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com