• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চার শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে

প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১:১৪
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ১:১৪

960004 3

চার শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে

জনতার আওয়াজ ডেস্ক
চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত সাধারণ আনসার সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল রোববার রাতে সচিবালয়ে এ সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছেড়ে পালিয়ে যান আনসার সদস্যরা। এ সময় সেখান থেকে দুই নারী সদস্যসহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে হেফাজতে নেয় পুলিশ।

গত দুইদিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিলেন আনসার সদস্যরা। দাবি আদায়ের জন্য গতকাল রোববার দুপুর ১২টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না।

সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন—এমন খবর ছড়িয়ে পড়ে।

পরে রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে রাত পৌনে ১০টার দিকে আনসার সদস্যরা পিছু হটেন। এ সময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।

রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ সরকার গঠনের পর থেকেই বিভিন্ন দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিভিন্ন সংগঠন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com