• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কি.মি. যানজট

প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ১:০৪
আপডেট: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ১:০৪

9600023 4

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কি.মি. যানজট

জনতার আওয়াজ ডেস্ক
ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে এমনই দৃশ্য চোখে পড়ে। এদিকে

সরেজমিন দেখা যায়, তীব্র যানজটের কারণে জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তাদের ১০ মিনিটের পথ পাড়ি দিতে ১ ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। সড়কের নারায়ণগঞ্জ অংশের বাকি পথে যানবাহনগুলোকে ধীরে ধীরে চলাচল করছে।

এদিকে সকাল থেকে গরম বেড়ে যাওয়ার কারণে শিশু ও বৃদ্ধদের কষ্টের শিকার হতে হচ্ছে। সেই সঙ্গে বাস ও ট্রাক চালকদেরও ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে স্থবির হয়ে থাকতে হচ্ছে।

সাদিক নামের এক যাত্রী বলেন, ‘এক জরুরি কাজের জন্য কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে শিমরাইলে বের হয়েছিলাম। এখন দেখি মহাসড়কে তীব্র যানজট। যানবাহন সামনে এগোনোর কোনো খবর নেই। তাই বাসায় ফেরত চলে যাচ্ছি।’

আশরাফুল আলম নামের এক বাসচালক বলেন, ‘গত কয়েক দিন ধরে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আজ ছুটির দিনেও একই অবস্থা। সাইনবোর্ড থেকে শিমরাইল আসতে ৬-৭ মিনিট লাগে। সেখানে আজ যানজটের কারণে প্রায় ৫০ মিনিট সময় লেগেছে।’

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘আজ সকাল ৭টার দিকে লাঙ্গলবন্দ এলাকায় মহাসড়কে একটি যান বিকল হয়ে যায়। পাশাপাশি রাত থেকেই ত্রাণের গাড়ি থেকে শুরু করে যানবাহনের চাপ বেশি থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে আমরা বিকল যানবাহনটি রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। যানজট নিরসনের আমাদের হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছেন। আশা করছি, দুপুরের আগেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com