• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঢাকায় দুই বাসের প্রতিযোগিতায় আঙ্গুল কাটা পড়লো চালকের

প্রকাশ: সোমবার, ২৭ জুন, ২০২২ ৬:৫৯
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২ ৬:৫৯

ঢাকায় দুই বাসের প্রতিযোগিতায় আঙ্গুল কাটা পড়লো চালকের

রাজধানী ঢাকার নর্দায় দুটি বাসের মধ্যে প্রতিযোগিতায় আঙ্গুল কেটে ঝুলে পড়েছে এক চালকের। গতকাল রবিবার (২৬ জুন) রাত ১০টার দিকে বাস দুটি একটি আরেকটিকে ওভারটেক করতে গেলে বামপাশে থাকা বাস চালকের আঙ্গুল কেটে যায়। রাইদা পরিবহনের দুই বাসের মধ্যে প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে।

পরে যাত্রীরা চালকের হাতে কাপড় বেঁধে দিয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর যাত্রীদের নামিয়ে দিয়ে চালকের আসনে হেলপার বসে আহত ড্রাইভারকে নিয়ে চলে যায়।

এ ঘটনায় বাসের যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও কিছুক্ষণ পর যে যার পথে চলে যান। এদিকে রাজধানীতে একই রুটের বাস চালকের মধ্যকার অসুস্থ এই প্রতিযোগিতা নতুন ঘটনা। বেপরোয়া চালকদের জন্য যাত্রীদের প্রায়ই ভোগান্তির শিকার হতে হয়। এমন ঘটনায় প্রাণহানির ঘটনা কম হয়নি।