• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৫
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ১২:০৫

সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে যাবেন স্ত্রী রাহাত আরা বেগম।

রবিবার (১ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুর যাবেন। চিকিৎসকের শিডিউল রয়েছে তার। সঙ্গে উনার স্ত্রী যাচ্ছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য গিয়েছিলেন মির্জা ফখরুল।