• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতের সঙ্গে চীনা দূতাবাসের খুব ভালো সম্পর্ক: রাষ্ট্রদূত

প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৯:০৩
আপডেট: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৯:০৩

96000053

জামায়াতের সঙ্গে চীনা দূতাবাসের খুব ভালো সম্পর্ক: রাষ্ট্রদূত

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কের বিষয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জামায়াতের সঙ্গে আমাদের দূতাবাসের খুব ভালো সম্পর্ক ছিল। গত ১৩ বছরে সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। আমরা আমাদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ বাড়িয়েছি।

তিনি বলেন, জামায়াত ইসলামী চীন ও বাংলাদেশের সম্পর্কের জন্য সহযোগী। আমরা আলোচনা করেছি বিনিয়োগ ও সম্পর্ক উন্নয়নের বিষয়ে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মধ্যে যাই হোক আমরা চাই না দু’দেশের সম্পর্ক খারাপ হোক। এছাড়া আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি, যারা আমাদের সম্পর্কের বিষয়ে সহযোগী।

চীন বাংলাদেশের মানুষ ও অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, চীন রোহিঙ্গা বিষয় সমাধান করতে ও তাদের পুনর্বাসনে জামায়াতে ইসলামী ও অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com