• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীেতে থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার করেছে র‍্যাব

প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১২
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১২

9857856

নোয়াখালীেতে থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার করেছে র‍্যাব

নোয়াখালী প্রতিনিধি
৫ আগস্ট সরকার পতনের পর নোয়াখালীতে বিভিন্ন থানা থেকে লুট অস্ত্রের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ বোর রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

এর আগে, সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা কর্তৃক নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আক্রমণ, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পত্তি লুট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানী অভিযান পরিচালনা সোমবার ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১টি ২২ বোর রাইফেল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com