• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩১
আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩১

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে রাত সাড়ে ৮টায় তার গুলশানের বাসভবন ‘ফিরোজা‘য় প্রবেশ করেন সারাহ কুক। প্রায় ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়। এ সময় বিএনপি নেত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

সাক্ষাতের পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘ম্যাডামের স্বাস্থ্য নিয়ে কূটনৈতিক মহলে শঙ্কা ছিল, চিন্তা ছিল উনার সুস্থতা নিয়ে সকলের একটা প্রশ্ন ছিল। যেহেতু ম্যাডাম একটা পর্যায়ে কূটনীতিকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পারছেন… দেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবর্তনে। বাংলাদেশে মুক্ত পরিবেশে কূটনীতিকরা তাদের কাজগুলো এখন করতে পারছে।”

‘‘ওদের প্রথম জানার বিষয় ছিল ম্যাডামের শরীর কেমন আছেন… ভালো আছেন কি না? উনার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি আছে কিনা… এসব বিষয় আলোচনা করেছেন।”

তিনি বলেন, ‘‘দ্বিতীয় কথা হয়েছে এই পরিবর্তনের পর বাংলাদেশ কোথায় যাচ্ছে, যে নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি, বাংলাদেশ কোথায় যাচ্ছে এই বিষয় নিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলেছেন।”

‘‘ইউকের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, তাদের যে ভাবনা সেটা ম্যাডামকে তারা বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে ব্রিটেন কি করতে চায়, দুই দেশের সস্পর্ক উন্নয়নে তারা কি করতে চায় সেগুলো ম্যাডামকে অবগত করেছেন।’’

আমীর খসরু বলেন, ‘‘ম্যাডামে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার কথা বলেছেন।”

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘‘ম্যাডামকে বিদেশে নিতে তার যে দীর্ঘ সময়ের জার্নি সে বিষয়ে তার প্রস্তুতির বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। মেডিকেল বোর্ড বলেছেন, ইউকেতে নেয়া হলে ৮ থেকে ১৩ ঘণ্টা সময় লাগে অথবা ইউএসএ নিতে হলে ১৮ থেকে ২১ ঘণ্টা ফ্লাইং আওয়ার লাগবে… কাজেই শারীরিক সুস্থতার ফর দিস ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

‘‘ইউকে ও ইউএসএ‘র হসপিটালের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হয়েছে। ম্যাডামের মেডিকেল বোর্ডের যোগাযোগ আগে থেকে হয়েছে। যত দ্রুত সম্ভব উনার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে।”

ফিরোজায় পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনারকে অভ্যর্থনা জানায় খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও সদস্য অধ্যাপক এএফএম সিদ্দিক এবং দলের স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য তাবিথ আউয়াল।

ছাত্র-জনতা আন্দোলন সরকার পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অন্তবর্তীকালীন সরকার মুক্তি দেয়ার পরে প্রায় দেড় মাস এভারকেয়ার হাসপাতালে চিকিসাধীন থেকে গত ২১ আগস্ট ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

২০১৮ সালে কারাবরন, হাসপাতালে চিকিৎসার পরে এই প্রথম ব্রিটিশ হাইকমিশনার ফিরোজায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতে এলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম