• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠন করতে হবে: আ স ম রব

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৪

988885 1

গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠন করতে হবে: আ স ম রব

জনতার আওয়াজ ডেস্ক

ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ও বিজয়ের মাস পূর্তিতে গণঅভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠনের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এই মহান গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির সামনে যে সুযোগে সৃষ্টি হয়েছে তা বেহাত হতে দেয়া যাবে না। তাই প্রতিমুহূর্তে অপশক্তির বিরুদ্ধে যেমন সতর্ক থাকার প্রয়োজন আছে তেমনি সমাজের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন গণমানুষের সমন্বয়ে সকল পাড়া, মহল্লা, গ্রাম, গঞ্জ, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, নগর, মহানগর ও জাতীয় পর্যায়ে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ বা অনুরূপ সংগঠন অবিলম্বে গড়ে তুলতে হবে।

আ স ম আবদুর রব বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় সমাজ গঠন, স্থানীয় ও জাতীয় পর্যায়ের সমস্যা এবং সংকট সমাধানে উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে এই মঞ্চ এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে জনমতকে নিরন্তর শাণিত ও বিস্তার করবে।’

‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ ভবিষ্যতে স্থানীয় সরকারের ‘ভ্রূণ’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই মঞ্চ একদিন জন্ম দেবে আগামীর কাঙ্ক্ষিত ও শক্তিশালী স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com