• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা বিএনপির

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৮:১২
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৮:১২

9854587589

বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা বিএনপির

জনতার আওয়াজ ডেস্ক
নারী ও শিশুদের প্রাধান্য দিয়ে বন্যাকবলিত মানুষের মাঝে বিনামূল্যে ওষুধসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা দিচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিএনপির উদ্যোগে আয়োজিত চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে এতে প্রায় শতাধিক জাতীয়তাবাদী আদর্শের ডাক্তার ওই ক্যাম্পে সেবা প্রদান করেন।

নোয়াখালী সরকারি কলেজ ও বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় এ সকাল ৯টা থেকে চলমান এই মেডিকেল ক্যাম্পে প্রায় একহাজার সাতশ’র মতো মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

কর্মসূচি বিষয়ে ডা. মো. রফিকুল ইসলাম জানান, বন্যাপরবর্তী বিভিন্ন রোগ দেখা দিয়েছে। আমরা নারী ও শিশুদের প্রাধান্য দিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছি।

এরআগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে নোয়াখালী সদর হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খোজ নিতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

এসময় তিনি আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন ও সকলের উন্নত চিকিৎসার জন্য ও এক শিক্ষার্থীর কৃত্রিম পা সংযোজনের ব্যাপারে প্রয়োজনীয় আশ্বাস দেন।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, যারা দেশের এই ক্রান্তিলগ্নে এখনও দেশবিরোধী চক্রান্তে যারা লিপ্ত তাদের ব্যাপারে আমাদের সকলের সতর্ক থাকতে হবে। এসময় তিনি ছাত্র জনতার উপর এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com