• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যারা বিতর্কিত কাজ করছে তারা বিএনপি করতে পারে না: দুদু

প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৯
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৯

988896

যারা বিতর্কিত কাজ করছে তারা বিএনপি করতে পারে না: দুদু

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভলেছেন, এম সাইফুর রহমান দক্ষিণ এশিয়ার শ্রেষ্ট অর্থনীতিবিদ ছিলেন। তার হাত ধরে বাংলাদেশের অর্থনীতির ভীত রচিত হয়। তিনি নিজের যোগ্যতা এবং দক্ষতায় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। যুগে যুগে এই ক্ষণজন্মা পুরুষকে দেশবাসী স্মরণ করবে।

তিনি শুক্রবার বিকেলে বরেণ্য রাজনীতিবিদ, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাইফুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এম সাইফুর রহমান একজন পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। বাংলাদেশে জন্ম নিয়েছেন বলে তিনি সর্বোচ্চ অর্থমন্ত্রী হয়েছেন। আমেরিকা কিংবা বৃটেনে জন্ম নিলে তিনি সে দেশের প্রেসিডেন্ট হতে পারতেন। আমরা তাঁর যথাযথ মূল্যায়ন করতে পারিনি।

বিভিন্ন সময়ে সাইফুর রহমানকে অবমূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বরেন, এম সাইফুর রহমান নিজে যে সার্কিট হাউস তৈরি করেছিলেন সেখানে তাকে থাকতে দেওয়া হয়নি। তিনি কখনো অপমানকে অপমান হিসেবে নেননি, যত আক্রমণ এসেছে কাজের মাধ্যমে এর প্রতিশোধ নিয়েছেন। তার কাছ থেকে কিছুটা শিখেছিলাম বলে আমরা স্বৈরাচারের কাছে মাথা নত করিনি।

শামসুজ্জামান দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্‌যতম সহচর এম সাইফুর রহমান বিএনপির অন্যতম পথপ্রদর্শক ছিলেন। হাজার নির্যাতনের মধ্যে যে আলোকবর্তিকা দলকে সামনের দিকে পথ দেখিয়েছিল সাইফুর রহমান তার অন্যতম একজন।

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে বিদায়ী সরকারের প্রধান পার্শ্ববর্তী একটি দেশে আশ্রয় নিয়ে সেখানে বসে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতা। তিনি বলেন, ‘১৬ বছরের বিএনপির লড়াই চূড়ান্ত করেছে শিক্ষার্থী। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু এই লড়াই শেষ হয়ে যায়নি। পার্শবর্তী একটি দেশ স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন,যারা বিতর্কিত কাজ করবে সে বিএনপির কর্মী হতে পারে না। যারা ব্যক্তিস্বার্থে দলকে বিতর্কিত করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে দলীয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাচিক শিল্পী সালেহ আহমদ খসরুর সঞ্চালনায় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ডা. শামীমুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. সিদ্দিকুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. সিদ্দিকুল ইসলাম, সিকৃবি’র ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিকেল সায়েন্স ফেকাল্টির ডিন প্রফেসর ড. এম রাশেদ হাসান, শাবি’র গণিত বিভাগের সাবেক ডিন প্রফেসর ড. সাজিদুল করিম।

মরহুম এম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, কুমারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রেদওয়ান আহমাদ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com