• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মধ্যরাতে গুলশানে বহুতল ভবনে ডাকাতি, আটক ১১

প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:২৬
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১:২৬

মধ্যরাতে গুলশানে বহুতল ভবনে ডাকাতি, আটক ১১

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার মধ্যরাতে গুলশান-২ নম্বরের ১০৩ নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার এসআই রফিক। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে। তবে এটি ডাকাতির ঘটনা কি না, তা যাচাই বাছাই চলছে।

ভবনটির নিরাপত্তাকর্মীরা জানান, রাত একটার দিকে হঠাৎ অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক নিয়ে ভবনটিতে প্রবেশ করে। এরপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের হাত মুখ বেঁধে ফেলে ডাকাতির চেষ্টা চালান। খবর পেয়ে সেখানে ছুটে যায় যৌথ বাহিনীর সদস্যরা। এরপর ভবনটি ঘিরে রাখা হয়। ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

গুলশান থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটক হওয়া ডাকাত সদস্যরা পুলিশের হেফাজতে রয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com