• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৩
আপডেট: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৩

98555896 1

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

শিক্ষার মান ও কলেজ ক্যাম্পাসের অনুকূল পরিবেশ রক্ষার ১৮ দফা দাবী
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সরকারি কেসি কলেজে শিক্ষার মান ও কলেজ ক্যাম্পাসের অনুকূল পরিবেশ রক্ষায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কেসি কলেজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসেন, কেসি কলেজ ছাত্রদলের আহŸায়ক শিমুল আল মাসুদ, সদস্য সচিব মেহেদি হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি এইচ এম নাঈম মাহমুদ, আব্দুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী আমির খানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ইলমা খাতুন। সংবাদ সম্মেলন থেকে, বন্ধ হল খুলে মেধা-দারিদ্র্য ও দুরত্ব বিবেচনা করে সিট বরাদ্দ, ছাত্র সংসদ, ক্যান্টিন চালু, ফাঁকা সিটগুলোতে মেধার ভিত্তিতে ভর্তি, উন্নয়ন তহবিলের সঠিক ব্যবহার, বেতন ও ভর্তির ক্ষেত্রে কোন খাতে কত টাকা নেওয়া হয় তার রশিদ বইয়ে উল্লেখসহ ১৮ দফা দাবী পেশ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com