• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মসলার আবাদ বাড়াতে ১১৯ কোটি টাকার প্রকল্প

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ৯:১৯
আপডেট: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ৯:১৯

মসলার আবাদ বাড়াতে ১১৯ কোটি টাকার প্রকল্প

স্টাফ করেসপন্ডেন্ট

উন্নত জাতের মসলার বছরব্যাপী উৎপাদন বাড়ানোসহ মসলার আমদানি নির্ভরতা কমাতে ১১৯ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে দেশে মসলার আবাদ ৫ শতাংশ বাড়বে। পরিমাণে যা প্রায় ২ লাখ ৩৬ হাজার টন।

উন্নত জাতের মসলার বছরব্যাপী উৎপাদন বাড়ানো, আমদানি ব্যয় হ্রাস এবং মসলাজাতীয় ফসল চাষে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গতিশীলতা আনতে এর উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৫ বছরে এটি বাস্তবায়ন করা হবে। দেশে মসলার বাজার প্রায় ৩০ হাজার কোটি টাকার।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশনের কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) শরিফা খান জানান, আমরা বেশ কয়েকটি সংশোধনী দিয়েছিলাম। সেগুলো ঠিক করে প্রকল্পের ব্যয় কমিয়ে আনা হয়েছে। এখন প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

পরিকল্পনা কমিশন থেকে জানা গেছে, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পটি চলতি বছরের জুলাই থেকে জুন ২০২৭ মেয়াদে বাস্তবায়ন করা হবে। দেশের ১১০টি উপজেলা ও ২৫টি হর্টিকালচার সেন্টারে এটি বাস্তবায়ন করা হবে। আধুনিক-টেকসই প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থাপনা সম্প্রসারণের মাধ্যমে মসলা জাতীয় ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি ও বহুমুখীকরণ, মসলা ফসল সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনোত্তর অপচয় হ্রাস এবং শস্য নিবিড়তা ২ থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা হবে। মসলা প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং প্রতিকূল পরিবেশে অভিযোজন ক্ষমতাসম্পন্ন জাত প্রচলন করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, মসলার অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং এর বাজার মূল্য অন্যান্য ফসলের তুলনায় বেশি। দেশে প্রায় ৫০ ধরনের মসলা ব্যবহার করা হলেও মাত্র সাত ধরনের মসলা জাতীয় ফসল দেশে উৎপাদিত হয়। ফলে অভ্যন্তরীণ চাহিদার অধিকাংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। আমদানি নির্ভরতা কমাতে স্থানীয়ভাবে মসলার উৎপাদন বাড়ানো প্রয়োজন। বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র এ পর্যন্ত ২২টি মসলা জাতীয় ফসলের ৪৭টি জাত উদ্ভাবিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com