• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বৃটেনের কার্ডিফে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,

প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪০
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪০

ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বৃটেনের কার্ডিফে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,

কামরুল ইসলাম,

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদ ও ইসলামী এডুকেশন সেন্টারে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল

ও শিরনী বিতরণের আয়োজন করা হয়েছে।

আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম,ও সাধারণ সম্পাদক ক্বারী এম মোজাম্মেল আলীর সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজিত

এই মহতি মাহফিলে দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির।

উক্ত মাহফিলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ,ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, ট্রেজারার ক্বারী শাহ মোঃ তসলিম, হাফিজ মাওলানা জালাল উদ্দিন,

বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আকিল মিয়া,কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া,সাধারন সম্পাদক মুহিবুর ইসলাম মায়া, সাবেক সেক্রেটারি আফজাল খান মিতু, ভাইস-চেয়ারম্যান ইউসুফ খান জিম্মি, জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান, ট্রেজারার সুমন আলী, জয়েন্ট ট্রেজারার খলিলুর রহমান, নির্বাহী সদস্য তৈফুল ইসলাম, মুসলিম আলী, ইকবাল আহমদ, সৈয়দ আশরাফ আলী, আব্দুল মালিক, আলমগীর আলম,কয়েস খান, ফয়েজ মিয়া, আব্দুল শাহিন, আব্দুল কুদ্দুস, এ ডব্লিউ খান পারভেজ,সংগঠনের

কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম,

ও সাধারণ সম্পাদক ক্বারী এম মোজাম্মেল আলী সহ

প্রমুখ নেতৃবৃন্দ।

এখানে উল্লেখ্য যে, জাজিরাতুল আরব যখন আইয়ামে জাহেলিয়াত বা পাপাচারের অন্ধকারে ডুবে ছিল,আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা।তখন মানুষ হানাহানি ও কাটাকাটি সহ নানান অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। এমনকি মূর্তিপূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে তখন মহাণ আল্লাহু রাব্বুল আলামিন ইসলাম ধর্মের প্রবর্তক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নূরে খোদা, আমাদের মহানবী ও রাসুল হজরত মুহাম্মদ মোস্তফা (সা:) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে আলোকবর্তিকা হিসেবে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন।

মহান আল্লাহু রাব্বুল আলামিনের অপার রহমতে

আমাদের বিশ্বনবী প্রায় এক হাজার ৪০০ বছর আগে তথা ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার মক্কা নগরীর মরু প্রান্তরে বিশ্ব মুসলমানদের সবচেয়ে বড় পবিত্রস্থান মসজিদুল হারাম থেকে সামান্য দূরেই রাসুল (সা:) এর পিতা আবদুল্লাহর ঘরে সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে সুবহে সাদিকের সময় মা- আমেনার কোল আলোকিত করে শুভ আবির্ভাব তথা জন্মগ্রহণ করেছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com