• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বাজেটে ক্ষুদ্র খামারি ও শ্রমিকদের জন্য বরাদ্দ নেই: জাফরুল্লাহ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৯:০৬
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ৯:০৬

বাজেটে ক্ষুদ্র খামারি ও শ্রমিকদের জন্য বরাদ্দ নেই: জাফরুল্লাহ

স্টাফ করেসপডেন্ট
বাজেট নিয়ে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে প্রধানমন্ত্রী আমাদের বোকা বানাচ্ছেন। একটা বাজেট করেছেন, সেখানে কীভাবে গণতন্ত্র আসবে, সে বিষয়ে কিছু বলা নেই। কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে তার কিছুই বলা নেই। উনারা দেশটা দখল করে রাখবেন। প্রতিটা ক্ষেত্রে ভুল। এখানে ক্ষুদ্র খামারি-শ্রমিকদের জন্য কোনও বরাদ্দ নেই।’

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসীনতার’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, ‘তার চাইতেও বড় কথা, বাংলাদেশে ১২-১৩ লাখ রোহিঙ্গা এসেছিল। এখন হয়ে গেছে ২৫ লাখ। আগামী ১০ বছরে এটা আরও বাড়বে। কিন্তু তাদের জন্য বাজেটে কোনও বরাদ্দ নেই। পরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গজল ডোবার সব স্লুইচ গেট আমাদের না জানিয়ে অতর্কিত খুলে দেওয়া হয়েছে। এটা একটা রাজনৈতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধ।’

গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আইন বিভাগে আইন নেই। আলেমদের জামিন নেই। তাই আইন বিভাগে বাজেট কেটে দিয়েছে। কারণ যে বিচারপতিদের কোমরে জোর নেই, মেরুদণ্ড সোজা না, তাদের পয়সা দিয়ে রেখে লাভ কী।’

জনগণের অধিকার ফেরত পেতে রাজপথ দখল করে সরকারকে বাধ্য করতে হবে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমাদের অধিকার ফেরত দিতে বাংলাদেশকে ১৫ থেকে ১৭টা প্রদেশে ভাগ করতে হবে। তাহলে দেখা যাবে, এখানে যারা উপস্থিত আছে, তাদেরও দু’-একজন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তারা মুখ্যমন্ত্রী হলে নতুনত্ব দেবে। সততা আনবে, উদাহরণ সৃষ্টি করবে। ঘুষ কমাবে, দুর্নীতি কমাবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমাদের এই ভবিষ্যতের বিজয় পথে আমি তোমাদের সঙ্গে আছি।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানসহ অন্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com