• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

নাম ও ছবি দিয়ে প্রতারণা, সাবধান করলেন শাবনূর

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ২:১১
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ২:১১

নাম ও ছবি দিয়ে প্রতারণা, সাবধান করলেন শাবনূর

বিনোদন ডেস্ক

নিজের অনুরাগীদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য ফেসবুকে আসেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তবে শুরু থেকে এই ফেসবুক নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাকে। একাধিক ফেইক অ্যাকাউন্ট আছে তার নামে। এ নিয়ে মাঝে মাঝে তিনি সতর্ক করেছেন। তাতেও যেন কাজ হচ্ছে না। ফের ফেসবুক নিয়ে বিপাকে পড়েছেন তিনি। তার নামে ফেইক অ্যাকাউন্ট খুলে বন্যার্তদের জন্য ত্রাণের টাকা তুলছেন বলে অভিযোগ করেছেন এ নায়িকা।

ফেসবুকে শাবনূর লিখেছেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে আপনারা আমার নামে ফেইক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনোই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরেও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেইক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’

শাবনূর আরও লিখেছেন, ‘মানুষের জন্যই অভিনয় করলাম। তাদের ভালোবাসায় আমি শাবনূর হলাম। কিন্তু যারা আমার ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ চালিয়ে দেশ–বিদেশে আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে চাঁদাবাজি করছে, তারা কেমন মানুষ! আমি সত্যি বিরক্ত।’

জনপ্রিয় এ অভিনেত্রী লিখেছেন, ‘ভক্তদের কারণেই আজ আমি শাবনূর। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব। আপনাদের ভালোবাসার তীব্রতা আমাকে আজও আলোচনায় রেখেছে। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু এই ভালোবাসার ঘরে যেন ঘুণপোকা আক্রমণ না করে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

অনেক বছর ধরে শাবনূর অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানকার নাগরিক তিনি। এখন আর তাকে অভিনয়ে দেখা যায় না। যদিও ভালো গল্প পেলে অভিনয়ে ফিরবেন বলে জানিয়েছেন এ নায়িকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com