• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিরোধিতাকারীরা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের চর্চা হয়’

প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:২৯
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৭:২৯

9888969 1

বিরোধিতাকারীরা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের চর্চা হয়’

পাবনা প্রতিনিধি

আমাদের বিরোধিতা যারা করেন আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের (জামায়াত) চর্চা হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আমাদের বিরোধিতা যারা করেন আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের (জামায়াত) চর্চা হয়। আমরা যেটা পৌঁছাতে পারতাম না তারা সেটা পৌঁছিয়ে দেন। এখন আল্লাহর কাছে আরস করি আল্লাহ এই নামটা এখন শুদ্ধ ভাবে পৌঁছিয়ে দেন। তাওহিদের দাওয়াত পৌঁছাতে পাবনার একটি ঘরও বাকি থাকবে না।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর পাবনা জেলার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমীর বলেন, জামায়াতে ইসলামীর প্রতিটা সদস্য (রুকন) আগে পাল্টাবেন তারপর তারা দেশটাকে পাল্টাবেন। আল্লাহর সৃষ্টি যা আছে সব কিছুকে সম্মান করতে হবে। মানুষকে মানুষ হিসাবে মনে করবো এবং আল্লাহর পথে ডাকবো।

তিনি বলেন, বৈষম্য এখনো দূর হয়নি। সাময়িক একটা স্বস্তি এসেছে। আমরা ছোটখাটো সমস্ত বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ। আগস্ট বিপ্লব আমাদের শুধু হুদাইবিয়ার পরিবেশ সৃষ্টি করেছে। মাত্র দুই মাসের ব্যবধানে এই বাংলাদেশ পাল্টাবে কেউ কল্পনাও করতে পারিনি। যারা বুক পেতে লড়াই করেছে তাদেরকে যেন দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং জেলা জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম, সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ শাহিনুর আলম, নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম ও পাবনা জেলার সাবেক আমীর আব্দুর রহিম প্রমুখ।

রুকন সম্মেলনের পর দুপুরে তিনি পাবনা দারুল আমান ট্রাস্টে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন এবং পরিবারের লোকজনের সাথে কুশলাদি বিনিময় করেন। বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com