• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শেখ হাসিনার জন্মদিনে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৮:০০
আপডেট: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৮:০০

 

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতাদের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে সাবেক ছাত্রনেতাদের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

দুস্থদের মধ্যে খাবার বিতরণকালে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৮তম জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দুস্থ ও গরিব-দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহ-সম্পদক এনামুল হক প্রিন্স ও সাবেক উপ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম