• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মতো ভেসে যায়

প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৩৫
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৩৫

988885 9

তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মতো ভেসে যায়

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোদী আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রশংসা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমাদের সন্তানরা স্বৈরাচারের গুলির সামনে বুক পেতেছে অসীম সাহসে। ছাত্ররা জীবন দিয়ে স্বৈরাচারকে পরাজিত করেছে। আবারও প্রমাণ হয়েছে, তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মতো ভেসে যায়। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) দলের চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশে ১৮-৩৫ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ৪ কোটি জানিয়ে সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, এই তরুণ ও যুবকদের ভোটেই আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই তরুণদের আকৃষ্ট করতে আগামীতে জাতীয় পার্টি নতুন ধারার রাজনীতি করবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের অবদান ষড়যন্ত্র করে মুছে ফেলা যাবে না মন্তব্য করে জি এম কাদের বলেন, আমরা দেশের মানুষের পাশে ছিলাম, আছি, থাকব।

জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন মৃধার সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. মোড়ল জিয়াউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, মো. আরিফুর রহমান খান, উপদেষ্টা মাইনুর রাব্বী চৌধুরী রুম্মন, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী, সালাউদ্দিন আহমেদ মুক্তি, আহাদ ইউ চৌধুরী শাহীন, সম্পাদকমণ্ডলী মো. হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা, এমএ রাজ্জাক খান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন।

এদিকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী ও নির্বাহী সদস্যদের যৌথসভা আগামী ৭ অক্টোবর (সোমবার) দলের বনানী চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com