• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি সবসময় শহীদদের পরিবারের পাশে থাকবে : যুবদল সভাপতি

প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৩৮
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৩৮

9666663 6

বিএনপি সবসময় শহীদদের পরিবারের পাশে থাকবে : যুবদল সভাপতি

জনতার আওয়াজ ডেস্ক

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যারা আমাদের ভাইবোনদের রক্ত ঝরিয়েছে তাদের সঙ্গে কোনো আপস করা যাবে না। শহীদদের পরিবারের পাশে বিএনপি সবসময় আছে এবং থাকবে। বিএনপি ক্ষমতায় গেলে এ ধারা অব্যাহত থাকবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সেলিম তালুকদারের কবর জিয়ারত করার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি সবসময় সব সম্প্রদায়ের মানুষের সহাবস্থানকে নিশ্চিত করার জন্য কাজ করে। সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আমার গত ৫ আগস্টের পর সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম। মন্দিরে সুরক্ষার জন্য সারা দেশে বিএনপি মনিটরিংয়ে ছিল যাতে করে কোনো ঝামেলায় না পড়তে হয়।

মোনায়েম মুন্না আরও বলেন, আমরা সবসময় সাধারণ মানুষের জান-মাল নিরাপত্তায় কাজ করছি। বার্তা একটাই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পাশে থাকা। দেশনায়ক তারেক রহমান বলেছেন, মানুষের মনকে জয় করতে হবে তবে তা ভয় দেখিয়ে নয়। মন জয় করে রাজনীতি করতে হবে।


এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, নলছিটি উপজেলা যুবদলের সভাপতি সালাহউদ্দিন শাহিন উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার শহরের বিভিন্ন স্থানে ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com