• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ আবু সাঈদরা জাতির শ্রেষ্ঠ সন্তান : আমিনুল হক

প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫২
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫২

985696 5

শহীদ আবু সাঈদরা জাতির শ্রেষ্ঠ সন্তান : আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, আবু সাঈদরা জাতির শ্রেষ্ঠ সন্তান।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে আমিনুল হক এ কথা বলেন। তিনি শহীদ আবু সাঈদের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। এ সময় তাদের বাচ্চাসহ দুধের গাভী, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করেন।

আমিনুল হক বলেন, আমাদের খেয়াল রাখতে হবে, ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ হওয়া পরিবারগুলোর অবদান এবং আবু সাঈদের মতো শহীদদের আত্মত্যাগ যেন কখনো বৃথা না যায়। তাদের রক্তের বিনিময়ে এ দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। জাতির মুক্তির সংগ্রামে যারাই শহীদ হয়েছেন, নতুন বাংলাদেশে জাতি তাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

তিনি বলেন, আবু সাঈদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। আবু সাঈদসহ এই গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। যতদিন এ দেশ থাকবে, এ দেশের স্বাধীনতা থাকবে, ততদিন আবু সাঈদদের অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।

দেশে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে এত মানুষের আত্মত্যাগ তখনই সফল হবে, যখন এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ও নিজের অধিকার ফিরে পাবে এবং দেশে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক এ কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি।

শহীদ আবু সাঈদের বাড়িতে তার বাবা, মা, ভাইসহ পরিবারের সদস্যরা ছিলেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আতাউর রহমান চেয়ারম্যান, হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, মহানগরের সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, তহিরুল ইসলাম তুহিন, এবিএমএ রাজ্জাক, হাজি মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন জমিদার, উত্তরা-পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক রিপন হাওলাদার, রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com