জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী বলেছেন, ৫ আগষ্টের পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এদেশে আর কোন ফ্যাসিবাদ ও ফ্যাসিস্টের জায়গা হবে না। ষড়যন্ত্রকারী যতই শক্তিশালী হোক তাদের নিশ্চিহ্ন করতে হবে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশে শান্তি প্রতিষ্টায় অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান তিনি। গতকাল ২৯ সেপ্টেম্বর (রবিবার) চট্রগ্রাম বিভাগীয় কৃষক দলের একটি প্রতিনিদি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ঘাপটি মেরে থাকা হাসিনার দোসরা ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত। এদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিন। আওয়ামী সন্ত্রাসী কেউ দলে ভিড়ে যাতে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) মুহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে উক্ত প্রতিনিধি দল বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জানান।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) আরিফ মেহেদী, চট্রগ্রাম মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম-আহবায়ক এম এনাম হোসেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, রাউজান উপজেলা বিএনপি নেতা বিধান বড়ুয়া, চট্রগ্রাম মহানগর কৃষক দল নেতা মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।












