• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আহত শিমুল আহমেদের পাশে তারেক রহমান

প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪৯
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪৯

98585 6

আহত শিমুল আহমেদের পাশে তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র-গণবিপ্লবে পুলিশের গুলিতে গুরুতর আহত শিমুল আহমেদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহের হালুয়াঘাটে আহত শিমুল আহমেদকে দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি শিমুল আহমেদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি শিমুল আহমেদের চিকিৎসা সহায়তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

শিমুল আহমেদের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, শিমুলদের সাহসিকতা, ত্যাগে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করে তাদের ত্যাগের মর্যাদা দিতে হবে।


তিনি সুখ-দুঃখে শিমুল আহমেদের পরিবারের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।

এমরান সালেহ প্রিন্সের নিজ গ্রাম হালুয়াঘাটের পূর্ব ধারা নিবাসী সুলতান মিয়ার ছেলে শিমুল আহমেদ গত ২০ জুলাই স্বৈরাচার হাসিনার পতনের লক্ষ্যে ছাত্র-গণ আন্দোলনে যোগ দিয়ে ঢাকার মিরপুর-১০নং গোল চক্করে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন। তার পায়ে গুলি লেগেছিল। পা পঙ্গু হওয়ার উপক্রম হয়েছে।

এর আগে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ময়মনসিংহের শহীদ হাফেজ মো. সাদেকের পরিবারকে একটি দোকান করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে শহীদ হাফেজ মো. সাদেকুর রহমানের ভাই সাদ্দাম হোসাইনের হাতে দোকানঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়।

ফিতা কেটে দোকানটি উদ্বোধন করেন দলের নেতাকর্মীরা। হাফেজ মো. সাদেকুর রহমানের পরিবারকে এই দোকান বুঝিয়ে দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শহীদ হাফেজ মো. সাদেকের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকা বাড়িতে। এ সময় শহীদ সাদিকুর রহমানের কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করেন দলের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com