• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি মৌলভীবাজার থেকে গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৪৯
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৭:৪৯

 

জনতার আওয়াজ ডেস্ক

মৌলভীবাজার পৌর শহর থেকে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সোনাপুর এলাকার আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার বাসা থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে র‌্যাব।

সূত্র যায়, সাবেক সংসদ সদস্য হেনরি ও তার স্বামী লাবু কয়েক দিন যাবত গোপনে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাসায় আশ্রয় নিয়েছিলেন। এই দম্পতির পরিকল্পনা ছিল মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়া।

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম