• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর, মির্জা ফখরুলের নিন্দা

প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৪৬
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৪৬

966699

মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর, মির্জা ফখরুলের নিন্দা

জনতার আওয়াজ ডেস্ক
মিথ্যা মামলায় সাবেক বাণিজ্য উপদেষ্টা ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মাহমুদুর রহমান দেশের একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি পতিত স্বৈরাচারী সরকারের আমলে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিকভাবে তাকে আক্রমণ করে রক্তাক্ত করা হয়েছে। ফ্যাসিবাদের হিংসার আক্রমণে তাকে দমাতে না পেরে তার জীবনকে বিপন্ন করার চক্রান্ত করা হয়েছে। গণতন্ত্রের পক্ষে সাহসী ও ক্ষুরধার লেখনির জন্যই শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকার বহু মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরসহ ফরমায়েশি সাজা দিয়ে অকথ্য জুলুম-নিপীড়ন চালিয়েছে। তবু তিনি আওয়ামী সরকারের রক্তচক্ষুর ভয়ে ভীত না হয়ে নিজ নীতি ও আদর্শে অটল থেকেছেন।

গণতন্ত্র, বহুমতের সহাবস্থান ও ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী মাহমুদুর রহমান। আওয়ামী কতৃর্ত্ববাদের আগ্রাসী আক্রমণের মুখেও তার মাথা নোয়ানো যায়নি। মিথ্যা মামলায় গতকাল তাকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের মাধ্যমে তার প্রতি অবিচার করা হয়েছে। তার জামিন পাওয়া উচিত ছিল।

আমরা অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। আশা করব বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে জামিন দিয়ে গণতন্ত্রের স্বপক্ষের একজন সাংবাদিকের প্রতি সুবিচার নিশ্চিত করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com