• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একটি দল সংখ্যালঘুদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে : মজনু

প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০০
আপডেট: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০০

9785896 13

একটি দল সংখ্যালঘুদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে : মজনু

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটি দল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিজের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তারা সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থসামাজিক কোনো উন্নয়ন না করে তাদের শুধু নিজেদের ভোট ব্যাংক হিসেবে ধরে রাখতে চেয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনের মহানগর বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে বিএনপি ও অঙ্গসংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখনো বাংলাদেশে মুক্ত পরিবেশকে কলুষিত করতে তারা সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। একটি মহল কল্পিত সাম্প্রদায়িক হামলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের কল্পিতকাহিনী দেশে-বিদেশে প্রচার করছে।

এ ছাড়া তিনি বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ভূখণ্ডে বসবাস করছে। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। যারা সংখ্যালঘুদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।


সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, ছাত্র-জনতার বিপ্লবের সুফল পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির পর জাতীয় নির্বাচন হবে, সে নির্বাচনে আমাদের দলকে বিপুলভাবে বিজয়ী করতে এখন থেকেই আমাদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ক্ষতি হয় কিংবা জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয় এই ধরনের সব কর্মকাণ্ড থেকে নিজেদের বিরত রাখতে হবে।

সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং থানা ও ওয়ার্ডের নেতা, অঙ্গ সংগঠনের মহানগর নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com