• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

‘ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ৩:১৮
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ৩:১৮

9685696

‘ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের সকল সহযোগীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।

মাহফুজ বলেন, সরকারের বয়স মাত্র দু’মাস এবং এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংস্কারকাজ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অগ্রাধিকার দিয়েছে সরকার।

তিনি আরো বলেন, ‘এই সময়ের মধ্যে ফ্যাসিস্টের সহযোগী এবং গণহত্যার সাথে জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’

এক প্রশ্নের জবাবে বিশেষ সহকারী বলেন, সরকার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে কাজ করছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করে সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।

তিনি আরো বলেন, তারপর সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যে পৌঁছাবে এবং সাধারণ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করবে।
আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ চলবে বলেও জানিয়েছেন।

রাজনৈতিক দলগুলোর সুপারিশ অনুযায়ী আরও সংস্কার কমিশন গঠন করা হবে বলে প্রধান উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন জানান প্রেস সচিব।
সূত্র : বাসস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com