জনতার আওয়াজ ডেস্ক
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আট আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন নতুন সরকার। তবে দায়িত্ব গ্রহণের দুই মাসেও বাজারে কমে নি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।
রবিবার (৬ অক্টোবর) এ বিষয়ে ফেইসবুকে এক স্ট্যাটাসে কঠোর বার্তা দিলেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকের ওই পোস্টে তিনি জানিয়েছেন পণ্যের দাম নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠনের কাজ চলছে। দ্রুত মাঠে নামতে টিম।
তিনি ওই পোস্টে লিখেছেন, অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়ে নি। বাজার মনিটরিংয়ে টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্ক ফোর্স।
টিসিবির তথ্য অনুযায়ী, গত দুই মাসে অনেক পণ্যের দাম কমার পরিবর্তে আরও বেড়েছে। কিছু পণ্যের দাম সরকারের পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হলেও তা মানা হচ্ছে না।












