জনতার আওয়াজ ডেস্ক
অবৈধভাবে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দ।
রবিবার (৬ অক্টোবর) রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।












