• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবশেষে বদলি হলেন অধ্যক্ষ পদ থেকে অধ্যাপক আলী ইদ্রিস

প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ৮:০৩
আপডেট: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ৮:০৩

985696 1

অবশেষে বদলি হলেন অধ্যক্ষ পদ থেকে অধ্যাপক আলী ইদ্রিস

আনিছুর রহমান ফারুক,ময়মনসিংহ

অবশেষে বদলি করা হলো শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ বাংলা বিভাগের অধ্যাপক আলী ইদ্রিসকে।মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারী কলেজ থেকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারী কলেজে বদলী করা হয় নানা অনিয়মে অভিযুক্ত আলী ইদ্রিসকে।

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল ০৬ অক্টোবর তার বদলির আদেশের প্রজ্ঞাপন কপিতে স্বাক্ষর করেন দ্বায়িত্বে থাকা কর্মকর্তা।

এদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলী ইদ্রিস এর বদলীর সংবাদে দীর্ঘদিন অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনরত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র ছাত্রীদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৪ শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি, জনতার আওয়াজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক নাগরিক ভাবনা ছাড়াও একাধিক পত্র পত্রিকায় অধ্যক্ষ সিন্ডিকেটের বিরুদ্ধে নিউজ প্রকাশ হয়।

পরবর্তীতে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারই ধারাবাহিকতায় একাধিক নিউজে তার বিরুদ্ধে নানাবিধ দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা,কলেজের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, কর্মচারীদের মারধর, সরকারি মালামাল নষ্ট,শিক্ষকদের ডরমিটরি দখল,বিভিন্ন কমিটির অর্থ আত্মসাৎ, অধীনস্থ কর্মচারীদের ভয়-ভীতি, হুমকি প্রদর্শন, দীর্ঘদিন শিক্ষকদের সম্মানি ভাতা প্রদান না করা,কলেজের কর্মচারীকে বাসায় কাজ করানো,বিভিন্ন ভর্তি ও ফরম পূরনে অতিরিক্ত ফি আদায় সহ নানাবিধ অভিযোগে তার অপসারণ দাবি করে আসছিলো।
শুধু বদলি নয় কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চেয়েছেন। তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com