• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ইরানের ২০ স্থানে হামলা চালায় ১৪০টি ইসরায়েলি যুদ্ধবিমান

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ১২:৫০
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ১২:৫০

ইরানের ২০ স্থানে হামলা চালায় ১৪০টি ইসরায়েলি যুদ্ধবিমান

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে, বিশেষত বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে আক্রমণ চালিয়েছে। শনিবার ভোরে এই হামলার সময় তেহরানসহ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রায় ২০টি স্থানে হামলার পর ভোর ৫টার দিকে ইসরায়েল মিশন শেষ করে। ইরান ইন্টারন্যাশনাল জানায়, ১৪০টি ইসরায়েলি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়।

ইরান এই হামলাকে ব্যর্থ দাবি করে উড়িয়ে দিলেও মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ ইসরায়েলের এই পদক্ষেপকে ‘আত্মরক্ষা’ হিসেবে উল্লেখ করেছে। ইরানের পরমাণু ও তেল স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য বিপজ্জনক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com