• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

এক মাসে রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার

প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ১১:৫৩
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ১১:৫৩

এক মাসে রিজার্ভ বাড়ল ২৪ কোটি ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। গত এক মাসে রিজার্ভ বেড়েছে ২৪ কোটি ২ লাখ ১০ হাজার ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুসারে, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এক হাজার ৯৮০ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার (বিপিএম৬)। এক মাস আগে, ২৫ সেপ্টেম্বর রিজার্ভ ছিল এক হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার (বিপিএম৬)। তবে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের নিচে রয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে।

বৈদেশিক মুদ্রার বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৩০ কোটি ৩ লাখ ডলার। এক মাস আগে মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৪৬৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। ফলে গ্রস রিজার্ভ বেড়েছে ৬২ কোটি ১৮ লাখ ডলার।

রিজার্ভের ক্ষয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সাক্ষাৎকারে বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রিজার্ভ প্রতি মাসে ১ দশমিক ৩ বিলিয়ন (১৩০ কোটি) ডলার কমে যাচ্ছিল, কিন্তু বর্তমানে এটি ইতিবাচক প্রবণতার দিকে এগোচ্ছে।

তিনি আরও জানান, গত এক মাসে রিজার্ভের বৃদ্ধি এই ধারাবাহিকতার একটি অংশ। গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য আগামী দুই মাসের মধ্যে বাকি ঋণ পরিশোধ করা, যাতে নভেম্বর-ডিসেম্বরে ঋণমুক্ত হওয়া সম্ভব হয়। এটি সম্ভব হলে বাজারে তারল্য পরিস্থিতির উন্নতি আশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com