• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বানভাসি পরিবারের মাঝে সিলেট জেলা ড্যাব এর ঈদ উপহার

প্রকাশ: বুধবার, ৬ জুলাই, ২০২২ ১২:৪৪
আপডেট: বুধবার, ৬ জুলাই, ২০২২ ১২:৪৪

বানভাসি পরিবারের মাঝে সিলেট জেলা ড্যাব এর ঈদ উপহার

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বুধবার, জুলাই ০৬, ২০২২, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার উদ্যোগে বন্যাদূর্গত সিলেটের জালালপুর, বিরাহীমপুর, হাজীপুর এলাকা পরিদর্শন শেষে অসহায় পাঁচ শতাধিক বানভাসি পরিবারের মাঝে সিলেট জেলা ড্যাব এর সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের নেতৃত্বে ঈদুল আজহা উপলক্ষে ঔষধ ও খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।


উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা. আবু সাকিব আব্দুল্লাহ্ চৌধুরী, ডা. আহমদ নাফী, ডা. রুসলান ইসলাম, ডা. হাফিজুর রহমান তানভীর, ডা. মেহেদী হাসান অনিক, ডা. আশফাক আহমদ, ডা. আফতাব উদ্দিন চৌধুরী, সিলেট জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ লিলু, সিলাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাসির আলি খান, সিলাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মিজান আহমেদ সহ প্রমুখ।