ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন
দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আছলামপুরের কৃতী সন্তান জনাব মোশারফ হোসেনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছর ও আছলামপুর ইউনিয়ন গরীব অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ।গত ০৬ ডিসেম্বর ২০২৪ (শুক্রবার)
তার পক্ষে শীত বস্ত্র বিতরণ করেন তার পিতা আলহাজ্ব রফিকুল ইসলাম মিয়া ও তার শশুর জনাব জামাল উদ্দিন তালুকদার এবং তার বড় ভাই মাওলানা মোঃ সাহাবুদ্দিন ,কামরুল হাসান মামুন পাটোয়ারী, আতিকুর রহমান তুহিন তালুকদার ও তার ছোট ভাই মোঃ নুর আলম
‘মানুষ মানুষের জন্য’ প্রচলিত এই কথার ভিত্তিতে পৃথিবী সৃষ্টির শুরু থেকেই সময়ে -অসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা যুগে যুগে একটি বার্তাই দিয়েছে যে মানবতাই শক্তি, মানবতাই মুক্তি।এখনও যুদ্ধ নয়, মানবতা দিয়েই পৃথিবী গড়তে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন।

ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মানুষের পাশে আস্থা হয়ে দাঁড়িয়েছে, তারাই মানবতার কারিগর। সমাজের ঝামেলাহীন মানুষের সাথে এখনো কিছু মানুষ আছে যারা জীবন বলতে বোঝে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয় আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া। তাঁরা দাঁড়িয়ে আছে মানবতার প্রশ্নে। তাঁরা নিজেদের অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসার চেষ্টা করছে।
এমনই একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ সহ বহির্বিশ্বের সু পরিচিত জনপ্রিয় মুখ বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের কৃতি সন্তান দক্ষিণ কোরিয়া প্রবাসী জনাব মোশারেফ হোসেন সাহেব,সুশীল সমাজ, তরুণ-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ট সুনাম।
সামাজিক অবক্ষয় রোধ ও সমাজসেবায় তৎপর রয়েছেন তিনি।
একই সাথে এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ দীর্ঘদিন ধরে। একান্ত সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জনাব মোশারেফ হোসেন বলেন, মানুষের সেবা করে আত্মতৃপ্তি পাই।কারো কোনো উপকার করতে পারলে নিজের কাছে ভালো লাগে। নিজেকে আত্মমানবতার সেবায় নিয়োজিত করেছি। এভাবেই সারাজীবন জনগণের সেবা করতে চাই।













