• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচন দেরি হলে, সমস্যা আরও বাড়বে: মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ৩:৪৬
আপডেট: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ৩:৪৬

 

বিশেষ প্রতিনিধি
সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে, ফলে নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রশাসন তো এখনও ফ্যাসিবাদের হাতে, ফাইল তো এখনও নড়ে না। আপনি সংস্কার করবেন কিভাবে! প্রতিষ্ঠানগুলো আগে ঠিক করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে হবে।

তিনি বলেন, ৭১ কে যেন ভুলে না যাই, ধারাবাহিক গণতান্ত্রিক প্রতিটি সংগ্রামকে মনে রাখা দরকার। তারপরেই জুলাই গণঅভ্যুত্থান। সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে কোনো কিছু চাপিয়ে দিয়ে নয়।

বিএনপির মহাসচিব বলেন, সংস্কারে আন্তরিক বিএনপি। তবে দুর্ভাগ্য আমাদের, এখন অনেকেই বলছেন বিএনপি সংস্কার চায় না। দীর্ঘ ১৭ বছরে বিএনপির হাজারো নেতাকর্মী গুম, খুনের স্বীকার হয়েছে। তখন তো কেউ পাশে ছিল না, এখন অনেকেই আসছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম