• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ঈদের আনন্দ বানভাসি মানুষের মাঝে ভাগ করে নিন : এনডিপি

প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ৭:৩৪
আপডেট: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ৭:৩৪

ঈদের আনন্দ বানভাসি মানুষের মাঝে ভাগ করে নিন : এনডিপি

স্টাফ করেসপন্ডেন্ট

দেশের একটি বৃহৎ অংশ এখনো বন্যার পানিতে ডুবে আছে। ঠিক এ সময় আমাদের মাঝে ঈদুল আজহা চলে এসেছে।বানভাসি মানুষের এই কষ্ট দূর করে তাদের মাঝে আমাদেরকেই ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

শুক্রবার (৮ জুলাই) পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, ঈদের অন্যতম উদ্দেশ্য হলো সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করা। আমাদের দেশে খেটে খাওয়া শ্রমিকরা সবচেয়ে বেশি অসহায়। অনেকের ঘরে খাবারও নেই। ঠিক এ মুহূর্তে ঈদুল আজহার আগমন। এই সঙ্কটে সাধারন মানুষের সাথে ঈদ আনন্দন ভাগ করে নিতে সমাজের বিত্তবান ও বিভিন্ন কল্যাণমুখী সংগঠনকে এগিয়ে আসতে হবে।

নেতৃদ্বয় আরো বলেন, আমাদের বন্যাকবলিত মানুষের পাশে ভালোবাসা ও সহমর্মিতা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে সাধ্যমত। আমরা চাই এই সঙ্কটে একজন মানুষও যেন মনে না করে তিনি বড় অসহায়। যেভাবে নিজ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঠিক একইভাবে বন্যাকবলিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে সকলকে।