• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

যানজটে নাকাল উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ

প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ৭:৩৭
আপডেট: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ৭:৩৭

96333250

যানজটে নাকাল উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ

টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রতিনিধি

ঈদুল আজহাকে সামনে রেখে প্রিয়জনদের কাছে ফিরছেন মানুষ। এতে উত্তরবঙ্গে গামী মহাসড়কে সকাল থেকেই গাড়ির চাপ অনেক বেড়ে গেছে। এর ফলে যানজটের কবলে পড়ে নাকাল অবস্থা ঘরমুখী মানুষ। তিন গুণ বেশি সময় নিয়ে কাঙ্খিত গন্তবে পৌঁছাতে পারেনি ঈদযাত্রীরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের উত্তরাঞ্চলগামী লেনে ২০ কি‌লো‌মিটার এলাকাজুড়ে তীব্র যানজ‌টের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতুর ওপর এবং সড়‌কে দুর্ঘটনা, রা‌তে টোল আদায় বন্ধ থাকা এবং ঈদ‌কে কেন্দ্র ক‌রে মহাসড়‌কে অ‌তি‌রিক্ত প‌রিবহ‌নের চাপের কার‌ণেই এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।

শুক্রবার (৮ জুলাই) ভোররাত থেকে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে। এ‌তে মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে রসুলপুর পর্যন্ত ২২ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এ ছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব হ‌তে সেতু প‌শ্চিম গোল চত্বর পর্যন্ত গা‌ড়ি থে‌মে থে‌মে চলাচল কর‌ছে। ফ‌লে ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। ঈ‌দে বা‌ড়ি ফিরতে তা‌দের দুই থেকে তিন গুন বেশি সময় লাগছে।

হা‌নিফ প‌রিবহ‌নের যাত্রী ইয়ার হো‌সেন জানান, চন্দ্রার পর যানজট ছাড়াই আস‌তে পার‌লেও টাঙ্গাইলে এ‌সে যানজ‌টের কব‌লে পড়‌তে হ‌য়েছে। বি‌শেষ ক‌রে এলেঙ্গা থে‌কে এক‌লে‌নের সড়‌কে বে‌শি ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছি। ১৩ কি‌লো‌মিটার সড়ক যে‌তে সময় লাগ‌ছে তিন ঘণ্টা।

এ‌লেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় কথা হয় উত্তরবঙ্গগামী জিএম প‌রিব‌হ‌নের চালকের সঙ্গে। তি‌নি জানান, ভোরে টাঙ্গাই‌লে পৌঁছে সকাল সা‌ড়ে ৮টায় মহাসড়‌কের জোকারচর পর্যন্ত আস‌ছি। ব্যাপক যানজট র‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে।

অন্যদিকে, সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষ। এই ১৬ কিলোমিটার এলাকার সাহেবগঞ্জ এলাকায় বেশি যানজট রয়েছে। এ ছাড়া এই যানজট বেড়ে হাটিকুমরুল গোলচত্বর পার হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের পাচলিয়া পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে।

শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টার পর থেকেই এই যানজটের সৃষ্টি হয়। তবে এই এলাকার কোথাও কোথাও থেমে থেমে যান চলাচল করছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় গাড়ির প্রচণ্ড চাপ থাকলেও যানজট নেই।

সিরাজগঞ্জ থেকে বাবার বাড়ি নওগাঁ যাচ্ছেন নিপা মোহন্ত। তিনি মহাসড়কের ঘুড়কা এলাকা থেকে মুঠোফোনে বলেন, হাটিকুমরুল গোলচত্বর এলাকা পার হওয়ার পর থেকেই যানজট। সাহেবগঞ্জ এলাকায় তীব্র যানজট পাড়ি দিয়ে দেড় ঘণ্টায় সাহেবগঞ্জ থেকে ভূঁইয়াগাঁতীর কাছাকাছি এসেছি। এখন ধীরগতিতে গাড়ি চলছে। এর মধ্যে সাহেবগঞ্জ এলাকাতেই এক ঘণ্টা আটকা ছিলাম।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। হাটিকুমরুল গোলচত্বর এলাকায় কিছুক্ষণ আগে যানচলাচল স্বাভাবিক থাকলেও এখন একটু যানজটের সৃষ্টি হয়েছে। হাটিকুমরুল থেকে সাহেবগঞ্জ এলাকা হয়ে চান্দাইকোনা পর্যন্ত থেমে থেমে যানজট রয়েছে। সেখানে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, মহাসড়কে যানবাহনের চাপ প্রচুর বেড়েছে। ফলে কিছু কিছু জায়গায় ধীরগতি ও কিছু জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কের কড্ডার মোড় এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হাটিকুমরুল এলাকা থেকে চান্দাইকোনা পর্যন্ত কিছুটা যানজট রয়েছে এবং ওই এলাকা হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে সেখানে তারা কাজ করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com