• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট: শ ম রেজাউল

প্রকাশ: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ১১:৫০
আপডেট: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ ১১:৫০

শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট: শ ম রেজাউল

স্টাফ করেসপন্ডেন্ট

সাবেক মন্ত্রী সাহারা খাতুনের স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করি- তাদের মনে রাখতে হবে দল আওয়ামী লীগ আর নেতা একজনই শেখ হাসিনা। তিনি (শেখ হাসিনা) যেটা বলবেন সেটাই রাইট।

শুক্রবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অনলাইন অধিকার ফোরাম আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। সাবেক মন্ত্রী সাহারা খাতুনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।

শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনার পরিবার, আত্মীয়-স্বজনরা দুর্নীতি করেন না। দুর্নীতির সঙ্গে আপস করেন না। আদর্শের সঙ্গে ব্যত্যয় ঘটান না। কাজেই শেখ হাসিনা আমাদের জন্য উদাহরণ, আমাদের জন্য একটা দৃষ্টান্ত। যদি ভালো কিছু করতে হয়, উন্নয়নের জন্য কিছু করতে হয়, আদর্শের জায়গা খুঁজতে হয়, মায়ের মমতার জায়গা খুঁজতে হয়- তাহলে একটাই জায়গা, শেখ হাসিনাকে অনুসরণ করা।

সাহারা খাতুনকে প্রধানমন্ত্রী যথাযথ মূল্যায়ন করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সাহারা খাতুনকে সংসদ সদস্য করেছেন, তাকে একাধিক মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য করেছেন। নেত্রী জানেন কাকে কীভাবে মূল্যায়ন করতে হবে। শেখ হাসিনা যেটা বলবেন সেটাই রাইট।

মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক সংকট নিয়ে বিশ্ব যখন চুপ হয়ে আছে, তখন শেখ হাসিনা বলেছেন একটা দেশের জন্য সারা বিশ্বকে কষ্ট দিতে পারেন না। একথা বলা উচিত ছিল জাতিসংঘের। এ কথা বলা উচিত ছিল বিশ্বের বড় বড় রাষ্ট্রের। তারা কেউ না বলে শেখ হাসিনা বলছেন। এতে প্রমাণ হয় বাংলাদেশের বাইরে গিয়ে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com