• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

টিউলিপের পর এবার পুতুলের পদ হারানোর পালা!

প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৬:০৩
আপডেট: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৬:০৩

টিউলিপের পর এবার পুতুলের পদ হারানোর পালা!

জনতার আওয়াজ ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের পদ থেকে অপসারণের জন্য চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চিঠিটি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযোগে বলা হয়েছে, সায়মা ওয়াজেদের যোগ্যতার তথ্যগুলো মিথ্যা ও আনুষ্ঠানিক।

চিঠিতে আরও দাবি করা হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ের সুবিধার্থে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে ভারতের জি-২০ সম্মেলন এবং দিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম ডব্লিউএইচও সম্মেলনে সরকারি তহবিলে সায়মা ওয়াজেদ অংশগ্রহণ করেন।

এসব পদক্ষেপের ফলে বাংলাদেশ সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।

সরকারি সূত্র মতে, চিঠিতে উল্লিখিত এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের ভিত্তিতে সায়মা ওয়াজেদকে ডব্লিউএইচও থেকে অপসারণের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com