• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আওয়ামী লীগকে পুনর্বাসন করার আগে অনেক বার ভাবুন: আলাল

প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৬:৩০
আপডেট: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৬:৩০

 

জনতার আওয়াজ ডেস্ক
যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন; এটা করার আগে আপনারা অনেক বার দয়া করে ভাবুন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিবস উপলক্ষে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, গতকাল এবং আজ একটা খবর দেখলাম পত্রিকায়, ফেব্রুয়ারির মাঝামাঝি একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যারা নতুন রাজনৈতিক দল করবেন আমরা তাদের স্বাগত জানাই। তাদের সহযোগীতার প্রয়োজনীয়তা দেখা দিলে যোগাযোগ করার অনুরোধ করছি। তবে একটা কথা পরিষ্কার বলে রাখি, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন; এটা করার আগে আপনারা অনেক বার দয়া করে ভাবুন। অনেকবার আপনাদেরকে ভাবতে হবে।

আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উল্লেখ করে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, শেখ মুজিব আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করে বাকশাল নাম দিয়েছিল। জিয়াউর রহমান উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে আওয়ামী লীগকে পুনর্জন্ম দান করেছিলেন। ঐ আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে প্রতিদান দিয়েছে। জিয়াউর রহমান আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছেন, বিনিময়ে তিনি নিহত হয়েছেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এরপরবর্তীতে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, জাতীয় পার্টি এখন প্রায় বিলীন হওয়ার পথে। এরপরে জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, জামায়াত তখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, তার প্রতিদান হিসেবে আওয়ামী লীগ ওয়ালারা জামায়াতে ইসলামীর শীর্ষ ১২ জন নেতাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছে।

একসময় বাংলাদেশের সেনাবাহিনীর একাংশ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ তার প্রতিদান হিসেবে ৫২ জন সেনা অফিসার সহ প্রায় ১০০ জন সেনাকর্মকর্তাকে হত্যা করেছে। এই হল আওয়ামী লীগের চরিত্র। যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবেন তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপর সতর্কভাবে পদক্ষেপ নিবেন কারণ আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র যায় না। আওয়ামী লীগের নামের সঙ্গে সাধারণ মানুষের দরদ যায় না, বহুদল, বহুমত, বহুমত এই স্লোগানের সঙ্গে তাদের চরিত্র মেলে না। আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিস্ট, হত্যাকারী, নির্যাতনকারী, লুটপাটকারী একটা রাজনৈতিক দল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম কলিম, যুবদল নেতা এসএম জাহিদ হোসেন সহ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম