• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামায়াতও আ.লীগ-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে

প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ১০:৫৫
আপডেট: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ১০:৫৫

জামায়াতও আ.লীগ-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এক সময় জাতীয় পার্টিও আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, জাতীয় পার্টি এখন প্রায় বিলীন হওয়ার পথে। জামায়াতও আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তার প্রতিদান হিসেবে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন’ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলাল এসব কথা বলেন।

এ সময় একটি দল ‘পতিত’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করে আলাল বলেন, বিগত দিনে যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে, তারাই নিঃশেষ হয়ে গেছে। সুতরাং তাদের বলব, এটি করার আগে অনেকবার ভাবুন।

তিনি আরও বলেন, খবরে দেখছি- ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল গঠিত হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যারা নতুন রাজনৈতিক দল করবেন, আমরা তাদের স্বাগত জানাই। তবে একটি কথা পরিষ্কার বলে রাখি, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, এটি করার আগে আপনারা অনেকবার দয়া করে ভাবুন। আপনাদের অনেকবার ভাবতে হবে।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করে ‘বাকশাল’ করেছিলেন। জিয়াউর রহমান উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে পুনর্জন্ম দান করেন। এর প্রতিদান হিসেবে জিয়াউর রহমানকে হত্যার শিকার হতে হয়।

তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবেন, তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপর সতর্কভাবে পদক্ষেপ নেবেন। এ চেষ্টা তাদের জন্য সুফল বয়ে আনবে না। এ আওয়ামী লীগই একসময় তাদের জন্য সমূহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ, আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র যায় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক-কলামিস্ট কালাম ফয়েজী বলেন, জিয়াউর রহমানের মাজারে একসময় আমরা যেতে পারতাম না। বিশেষ দিবসেও আমরা ফুল দিতে গিয়ে ফেরত এসেছি। অথচ আজ দেশের যে কোনো প্রান্ত থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লোকজন তার মাজারে এসে ফুল দিতে পারে এবং ফাতেহা পাঠ করতে পারে। আজকে জিয়াউর রহমানের এই মাজার জাতীয়তাবাদীদের তীর্থস্থানে পরিণত হয়েছে।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করায় বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের কর্তাব্যক্তিদের ধন্যবাদ জানান।

বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভাপতি মো. মোস্তফা, রমিজ উদ্দিন রুমী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ সৈয়দ মো. বেলাল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক হাসান মাহমুদ, মহিলা সম্পাদিকা নীলা শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. শিরীন আখতার, সদস্য এসএম কমর উদ্দিন, ওসমান কোরাইশী, মো. কবির হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com