• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষ

প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৮:৪৯
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ ৮:৪৯

বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের সংঘর্ষ

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানী ঢাকার বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৭ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন— ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজে জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের ছাত্র আসিফ (২৪) ও ডেমরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ (২৪)।

ঢাকার বাংলামোটর রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়। একই ভবনে জাতীয় নাগরিক কমিটিরও কার্যালয়ও রয়েছে।

আহত আলামিন সাংবাদিকদের বলেন, ‘সোমবার যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের মতবিনিময় সভা ছিল। সভা শেষে বের হওয়ার সময় একজনকে মারধর করা হয়। ওই বিষয়ে আজকে আলোচনা ছিল। এসময় আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, বাংলামোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে। তাদের সবার চিকিৎসা চলছে।

বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ ও নাঈমুর রশিদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এদিকে কেন্দ্রীয় অফিসের নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com