• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৪

প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২ ১১:৩৮
আপডেট: শনিবার, ৯ জুলাই, ২০২২ ১১:৩৮

টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও অটোরিকশার মুখোমু‌খি সংঘর্ষে দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৮ জুলাই) রাত পৌনে ১২টার দিকে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াজান বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলা সদরের তুলসীপুর গ্রামের প্রাণকৃষ্ণ কর্মকারের ছেলে অটোরিকশাচালক বাবুল কর্মকার (৫০), রামনগর গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ও তার ছোট ভাই মৃদুল হাসান (১৫) এবং একই গ্রামের বজলুল মিয়ার ছেলে হাসান মিয়া (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে শেরপুর থেকে ছেড়ে আসা এস. কে জননী পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে, ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে তিনজন অটোরিকশার যাত্রী নিয়ে জামালপুর সদরে উপজেলায় যাচ্ছিলেন চালক। রাস্তা ফাঁকা পেয়ে বাসের বেপরোয়া গতিতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক বাবুল কর্মকার ও সাইফুল ইসলাম নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মৃদল ও হাসানকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com