• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

ঈদের আগের দিন অনেকটাই ফাঁকা ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক

প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২ ১১:৪৬
আপডেট: শনিবার, ৯ জুলাই, ২০২২ ১১:৪৬

ঈদের আগের দিন অনেকটাই ফাঁকা ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়ক

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি

ঈদের আগের দিনের সেই চিরচেনা যানজট আর বাস,লড়ি,পিকআপ আর ট্রাকে করে বাদুর ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছার ভোগান্তি দেখা যায়নি ব্যাস্ততম ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে। সড়কের দৃশ্য দেখে বোঝার উপায় নেই চলছে ঈদ যাত্রা। বিকেলে ভালুকা বাসস্ট্যান্ডের চিত্র এটি।

কারখানা ছুটি ও ঢাকা থেকে বাড়ী ফেরা লোকজনের চাপে গেল কয়দিন সড়কে উপচে পড়া ভীড় দেখা গেলেও ঈদের দিন অনেকটাই ফাঁকা। রাস্তায় পরিবহনের প্রতিযোগীতা নেই। ঘন্টার পর ঘন্টা নারী,পুরুষ,শিশুসহ আবালবৃদ্ধ বনিতাকে স্টেষন এলাকায় অপেক্ষমান থাকতে দেখা যায়নি। ফাঁকা রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি ও অটোরিক্সা। ট্রাফিক পুলিশ সড়কে অবস্থান করলেও নেই পুরোনো হাঁকডাক ও চিৎকার চেঁচামেচি। সড়কের এ হেন দৃশ্যপটে অনেকটাই অবাক স্থানীয়রা।