• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

তারেক রহমান প্রদত্ত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র ঈদ উপহার বিতরণ

প্রকাশ: শনিবার, ৯ জুলাই, ২০২২ ৪:৩৭
আপডেট: শনিবার, ৯ জুলাই, ২০২২ ৪:৩৭

তারেক রহমান প্রদত্ত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র ঈদ উপহার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৯ জুলাই) বিকেলে তারাকান্দা উত্তর বাজারস্থ ঈদগাহ্ প্রাঙ্গণে গরীব-অসহায় মানুষের (নারী-পুরুষ) মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

বিতরণের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ইয়াছিন আলী মেম্বার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার ও স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন স্বপন প্রমূখ।