• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি কোনো স্বাভাবিক বিষয় নয়: রিজভী

প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪৯
আপডেট: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:৪৯

নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি কোনো স্বাভাবিক বিষয় নয়: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করা কোন স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা, এটা জনগণ কখনোই অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন-পর্যবেক্ষণ করেন-পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি। কিন্তু সংস্কারের কথা আপনারা বারবার উচ্চারণ করে গণতন্ত্রের পথকে আটকে রাখবেন। এটা মানুষ স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে ঘড়িমসি করা আমার কাছে মনে হয়, এটাও কোন স্বাভাবিক বিষয় নয়। জনগণকে অবশ্যই জানাতে হবে তার নির্বাচন কবে হবে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদের বইমেলার স্টল উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘অনেকেই বলেছেন যে নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে, বিপ্লব তো হয় একটা কারনের উপর ভিত্তি করে হয়েছে। মানুষ ১৬-১৭ বছর ভোট দিতে পারে নি। ১৭ বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী তার সরকার পরিবর্তন করতে পারে নি। সুতরাং অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার সেই অধিকারকে হরণ করা হয়েছিল এটা পুন:প্রতিষ্ঠিত করা অন্যতম গণতন্ত্রের শর্ত।

বিএনপির এই মুখপাত্র বলেন,’ আজকে আমরা যতটুকুই স্বস্তির নিশ্বাস নিতে পারছি-যতটুকুই আলো বাতাস পাচ্ছি এটির পরিধি আরো বিস্তর করতে হবে। সামনে আমাদের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলোকে নিশ্চিত করতে হবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি। কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি। অর্থাৎ জনগণ যে তার সরকার গঠন করবে তার যে ক্ষমতা সেই ক্ষমতা এখনো নিশ্চিত হয়নি। অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন যেদিন নিশ্চিত হবে সেই দিন গণতন্ত্রের সবচেয়ে বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে এই জাতি হাঁটতে পারবে।

রিজভী বলেন,’সত্যিকার অর্থে যদি গণতান্ত্রিক পরিবেশ থাকে তখনই সবকিছু বিকাশ লাভ করে এগিয়ে যাওয়ার একটা পরিবেশ তৈরি হয়। আর সেটা যদি অবরুদ্ধ থাকে তাহলে তো কোনো কিছুরই বিকাশ হবে না। হুমায়ূন আহমেদ একটি বই লিখেছিলেন, সেই বইয়ের লেখা পরিবর্তন করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেয়া হয়েছিল। তাহলে কি আমল ছিল গত ১৬-১৭ বছর? বই পাঠ করা এবং জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা এটা অত্যন্ত জরুরী। গণতান্ত্রিক সমাজের পূর্ব ভিত্তি হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ জিয়া স্মৃতি পাঠাগার এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com