• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই উঠিয়ে দিবে’

প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫২
আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৫২

9666685

শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই উঠিয়ে দিবে’

জনতার আওয়াজ ডেস্ক
বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই তুলে দেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে শহীদ দিবস সংক্রান্ত আইন-শৃঙ্খলা সভা ও কোর কমিটির সভা শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই তুলে দেবে। তিতুমীর কলেজ আন্দোলন করে মানুষের ভোগান্তি তৈরি করছে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে, তবে আরো উন্নত হওয়া প্রয়োজন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধের মুখে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com